× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ছাতকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত লক্ষন্দর আলী নিহত

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত সর্দার লক্ষন্দর আলী (৩৫) নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষন্দর আলী উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র। পুলিশের দাবী, লকন্দর কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, রোববার সকালে অভিযান চালিয়ে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র ডাকাত সর্দার লক্ষন্দর আলীকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে রোববার রাত দেড়টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও এলাকায় তার সঙ্গীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে গেলে তার সঙ্গীরা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার লক্ষন্দর আলী মারা যায়।

এ ঘটনায় এসআই শাহ জামাল, এসআই শাহাবুদ্দীনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৪টি রামদা ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..