ছাতক প্রতিনিধিঃ ছাতকে সাইদুল ইসলাম রাজু (৩২) নামরে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় শহরের সামছুন্নাহার আবাসিক এলাকায় বাসভবনের ২য় তলার একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে সামছুন্নাহার আবাসিক এলাকার বাসিন্দা ও জালালাবাদ থানার লালারগাঁও (চৌধুরী পাড়া) গ্রামের হুশিয়ার আলী রাধুর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে নিজ ভবনের ২য় তলার একটি কক্ষের ভেন্টিলেটারের রডের সাথে রশি দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় স্ত্রী ও দু’সন্তান বাসায় ছিল না।
সাইদুল ইসলাম রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখে তার পিতা হুশিয়ার আলী রাধু তাকে নামিয়ে প্রথমে ছাতক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।




