× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো প্রতিবন্ধী ক্রিকেট দল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল।

সোমবার (৩০ এপ্রিল) বিকেলে ১৮ সদস্যের বাংলাদেশ দল জয়ের উল্লাস নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরে আসেন।

কলকাতা শহরের বেহালা স্ট্যান্ড রেলওয়ে মাঠে ২৮ এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ক্রিকেট দল ভারতকে সাত ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। টুর্নামেন্টে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার কাজল।

বাংলাদেশ দলের অধিনায়ক ফয়সাল খান সুমিত বলেন, ২৫ এপ্রিল ত্রিদেশীয় টাটা স্টিল প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কলকাতা যায়।কলকাতার বেহালা স্ট্যান্ড রেলওয়ে মাঠে ত্রিদেশীয় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।

তিনি বলেন, এ ধরনের সোহার্দ্যপূর্ণ ম্যাচ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরো জোরদার করবে।

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালকে ১০ উইকেটে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয় বাংলাদেশের মোশারফ হোসেন। এরপরের ম্যাচ অনুষ্ঠিত হয় ২৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৪ ইউকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ দল।

এরপর ২৮ এপ্রিল ফাইনালে আবারও ভারতকে ৭ ইউকেটে হারিয়ে চাম্পিয়ন হয় হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ সিরিজ অর্জন করেন বাংলাদেশি দলের  কাজল।


এ ক্যটাগরির আরো খবর..