চাটখিল ৬ নং পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান বাবুলের দাফন সম্পন্ন

মৃনাল কান্তি-নোয়াখালী -: চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা বজলুল করিম বাবুল (৫৭) এর দাফন (আজ) বৃহস্পতিবার বিকেল বেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাত ৯ টার দিকে চেয়ারম্যান বাবুল হৃদযন্ত্রেরর ক্রিয়া বন্ধ হয়ে চাটখিল একটি বেসরকারি হাসপাতল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে রেখে যান।
গতকাল বৃহস্পতিবার আমেরিকা থেকে তার চোট ভাই ও কুয়েত থেকে  ছোট ভাই আসার পর বিকেলে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।জানাজায় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম,চাটখিল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ারুল ইসলাম,চাটখিল উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর।
চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক  বেলায়েত হোসেন,,নোয়াখালি জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী  রাছেল।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, নোয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য এইচ,এম ইব্রাহিম এম.পি-প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী সহ  পেশাজীবী, শিক্ষক -শিক্ষকা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।