× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে

চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি

admin
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধিঃ দেশের বড় পাইকারী বাজার চট্টগ্রামের চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি রাইস মিল, তিনটি ময়দার মিল, ৯টি চালের গুদাম। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার ভোর রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। ঘটনার ক্ষয়ক্ষতি এবং কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস ৩ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ৭ ঘন্টা ব্যাপী অগ্নিকান্ডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, রাইস মিলস, চালের আড়ত গ্যাসের দোকান, বিভিন্ন তেলর দোকানসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।
নগরীর আগ্রাবাদ, নন্দন কানন, বাকলিয়া ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ১২টি গাড়ি ৭ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।
চট্টগ্রাম আগ্রাবাদ  অপারেটর বিশান্তর বড়ুয়া বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে বিপুল পরিমাণ হয়েছে।

ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ীদের দাবী বিদ্যুতের খুটি থেকে সট সার্কিট হয়ে আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর আলম সওদাগরের মদিনা রাইচ মিলস. আলী আকবর সওদাগরের নিউ আজমীর রাইচ মিলস, সোহেল খানের জিলানী রাইচ মিলস, হাজী সেলিমের সততা ষ্টোর, সুফিয়ান সওদাগরের শাহনুর ষ্টোর , হাজী বি.জামান ব্রাদার্স, মোহাম্মদ মিয়া সওদাগরের মোহাম্মদীয়া ট্রেডিং, হারুনুর রসিদ সওদাগরের হারুন এন্ড ব্রাদার্স নামের চাউলের  আড়ত ও নুরুল ইসলাম সওদাগর এর নুর ষ্টোর, আবদুল মোমিন সওদাগরের এন,কে ষ্টোর, হাজী মোহাম্মদ সেলিমের আরাফাত ট্রেডার্স নামে তিন পাইকারী মুদিরদোকানসহ প্রায় ১৬ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় বিপুল পরিমান নগদ টাকা, প্রায় ১৫ হাজার বস্তা চাউল সহ অন্যান্য পণ্য সামগ্রীর বিশাল ক্ষয় ক্ষতি হয়। তাদের দাবী- ভয়াবহ এ অগ্নিকান্ডে তাদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হন। এদের মধ্যে মুসলিম উদ্দিন (৪৫) নামে দোকান কর্মচারী গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে নগদ টাকা ও চাউল পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবেক কাউন্সিলর জামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিলে বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেত ব্যবসায়ীরা। তিনি বলেন, আগুন লাগার পর স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ী এসে পানি দেয়া চালু করতে না পাড়ার এই বিশাল ক্ষতি সাধিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..