চাকুরী জাতীয়করণের দাবীতে নকল নবিসদের মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা  প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলায় নকল নবিসরা চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

৮মে (বুধবার) দুপুরে বোদা সাব-রেজিষ্টার কার্যালয়ের সামনে সাব-রেজিষ্টার অফিসে নিবন্ধন বিভাগে কর্মরত এক্সট্রা মোহরার (নকল নবিসরা) জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন সহ

চাকুরী রাজস্ব খাতে অন্তরভুক্তকরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এক যোগে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন বোদা উপজেলা শাখা।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের উপজেলা সভাপতি মোঃ মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।