দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বৃষ্টিপাত

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বৃষ্টিপাত

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বৃষ্টিপাত। সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোর ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি ও কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।