নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় দুর্যোগ দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” উক্ত শ্লোগান নিয়ে আজ দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজিএম বাদল আমিন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ভাইস চেয়ারম্যান তানজিনা।আরো উপস্থিত ছিলেন,সবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম,সমাজসেবক মোতালেব মোল্যা,উপজেলা মৎস অফিসার মালিক তানভীর ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।




