চরকছুন্দী গ্রামের নদীর কুলে বিশাল এক লাঠি ও দড়ি টানা খেলা অনুষ্টিত

মধুখালী প্রতিনিধি: গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য ও গ্রামের মানুষেরমধ্যে মনের আনন্দ জাগ্রত করারএবং মানুষকে নেশার আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর, চরকছুন্দী, জারজননগর,বিজয়নগর,দয়ারামপুর, গ্রামের মানুষের আয়োজনে গত মঙ্গলবার বিকালে ইউ,পি, সদস্য মোঃ ওয়াজেদ শেখ এর সভাপতিত্বে এবং মোঃআনারুল ইসলাম এর সঞ্চালনায় চরকছুন্দী গ্রামের নদীর কুলে এক বিশাল দড়িটানা ও লাঠি খেলা অনুষ্টিত হয় ।

প্রথমে দড়িটানাখেলায় আটটি দল অংশগ্রহন করে এরমধ্যে দয়ারামপুর সম্প্রতি ক্লাব ফজলুর দল প্রথম এবং গয়েশপুর দেবকুমার এর দল দ্বিতীয় স্থান লাভ করেন।পরে বহিরাগতও গ্রামের মানুষের মনের আনন্দ দেওয়ার জন্য এক বিশাল লাঠি খেলা অনুষ্টিত হয়। খেলায় চারটি দল অংশগ্রহন করে এর মধ্যে লিটন সর্দ্দারের দল প্রথম এবং মোশারফ সর্দ্দারের এর দল দ্বিতীয় স্থান লাভ করে।

 পুরস্কার বিতরন করার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং ওর্য়াডের সাধারন সম্পাদক মোঃ মহাসীন মোল্যা, ৪নংওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা সহ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এলাকার জনসাধারন ও বহিরাগত বৃন্দ। সার্বিক পরিচালনায় ছিলেন এলাকার জনসাধারন। খেলায় কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি হয় নাই। সুষ্ট ও সুন্দর খেলা অনুষ্টিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।