চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামালীগের আহবায়ক মনোনীত হয়েছেন আনোয়ারাউপজলার ঐতিহ্যবাহী ঔষখাইন শাহ্ আলী রজা প্রকাশ কানু শাহ দরবারের শাহজাদা খোরশেদ উল্লাহ রজায়ী। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় দক্ষিণ জেলা ওলামা লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে কেন্দ্রিয় সভাপতি মাওলানা ফরিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল ইসরাফিল এর সঞ্চালনায় সভায় দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইনসহ কেন্দ্রিয় নেতারা বক্তব্য রাখেন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ওলামালীগের কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনার পর ঝিমিয়ে পড়া সংগঠনের শক্তি ও কার্যক্রম বাড়াতে সর্বসম্মতিক্রমে শাহজাদা খোরশেদ উল্লাহ রজায়ীকে আহ্বায়ক, মাওলানা নুরুল মোস্তফা ও মাওলানা কাজী তৌহিদুল ইসলামকে যুগ্ন আহ্বায়ক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা বাদশা মিয়া, মাওলানা মো: আকবর, মাওলানা আবদুর রহিম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মোজাম্মেল হককে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



