চকবাজারে আগুন করাগারে ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু): পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭১ জন নিহত হওয়ার মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো: হাসান ও সোহেল ওরফে শহীদ।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। আদালতে চকবাজার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১১ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ তাদের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। সে অনুযায়ী মঙ্গলবার তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

প্রসঙ্গত গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকান্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।