× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীর এক পরিবারের শেষ সম্বল অগ্নিকাণ্ডে ছাই

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
অগ্নিকাণ্ডে ছাই

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা বাজারে শুক্রবার দিনগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়েছে।

আগুনে দোকানের মূল্যবান মালামালের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ ও কয়েকটি গ্যাস সিলিন্ডার পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক আল আমিন হাওলাদার। দীর্ঘদিনের গড়ে তোলা জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

ভুক্তভোগী দোকান মালিক আল আমিন হাওলাদার জানান, তার বাবা চুন্নু হাওলাদার রাতের খাবার খেয়ে দোকানঘরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। ঘুমচোখে তাকিয়ে দেখেন পায়ের কাছেই আগুন জ্বলছে। মুহূর্তে বুঝে ওঠার আগেই তিনি জীবন বাঁচাতে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভেতরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে।

আল আমিন জানান, দোকানে নিত্যপ্রয়োজনীয় মুদি মালামালের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, কয়েকটি গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা ছিল। যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..