গৌরনদীতে সম্প্রীতি দিবস অনুষ্ঠিত

গৌরনদীতে সম্প্রীতি দিবস অনুষ্ঠিত
বরিশালের গৌরনদীতে আজ শুক্রবার সকালে সেক্রেট হার্ট সেন্টারের হলরুমে “স্থায়ী শান্তি বিনির্মাণের মাধ্যমে শিক্ষা ও কর্ম ” মূলসুর কে সামনে রেখে গৌরনদী কাথলিক চার্চ এর অায়োজনে  এবং সংলাপ ও যোগাযোগ কমিশন বরিশাল কাথলিক ডাইওসিস”র সহায়তায় গৌরনদীতে সম্প্রীতি দিবস ২০২২ ইং অনুষ্ঠিত হয়।
গৌরনদী খ্রীষ্টধর্মীয়  ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার রিংকু জেরম গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কারিতাস  বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী,সিসিডিবির  গৌরনদী এরিয়া ম্যানেজার সুদীপন খীসা,প্রভাষক নির্মল হালদার,সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন,যোসেফ ঘরামী,বাদশা সিকদার।
অনুষ্ঠানে ইসলাম ধর্মের আলোকে বক্তব্য রাখেন  মাওলানা আব্দুল বাতেন নোমান, হিন্দু ধর্মের আলোকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল আচার্য্য,  খ্রিস্ট ধর্মের আলোকে বক্তব্য  রাখেন যোয়াকিম মান্না বালা। সার্বজনীন প্রার্থনা করেন সুধাংসু বোস।
এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্ট্রু গোমেজ রায়,  ঝর্না রানী দাস, সৈকত লরেন্স বিশ্বাস,পালক মাইকেল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা মুক্তা বাড়ৈ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।