গৌরনদীতে জাটকা জব্দ, ২ জনকে জরিমানা

গৌরনদীতে জাটকা জব্দ, ২ জনকে জরিমানা

বরিশালের গৌরনদীর টরকী বন্দরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে প্রায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। এ সময় জাটকা বিক্রির অপরাধে মাছ ব্যবসায়ী মিরন হোসেন ও শাহজাহান বেপারীকে আটক করলে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে। গৌরনদীতে জাটকা জব্দ

সোমবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় বাবুগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলম, গৌরনদী মৎস্য অফিসার আবুল বাশার ও মডেল থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।