গোয়াইনঘাটে মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ে বিরোধী সভা

গোয়াইনঘাট প্রতিনিধিঃ  সিলেটের গোয়াইনঘাটে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিয়ে বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট বিশ্ব বিদ্যালয় কলেজে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক’র সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা বেগমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, উপজেলা আ‘লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, গোয়াইনঘাট সার্কেল এএসপি মতিয়ার রহমান, গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন, প্রেসক্লাব’র সভাপতি এম,এ মতিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।