গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬২তম অবস্থানে বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬২তম অবস্থানে বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত একবছরে ১৫২ তম অবস্থান থেকে ১৬২ তম অবস্থানে গেল বাংলাদেশ। ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম। আর এবছর ২০২২ সালে ১০ ধাপ পিছিয়ে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) করা এই বার্ষিক রিপোর্টে প্রকাশিত হয়।

রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, সামাজিক ও নিরাপত্তা, এই পাঁচটি সূচক অনুযায়ী ১৮০টি দেশকে স্কোর প্রদান করে আরএসএফ প্রতি বছর এই প্রতিবেদন তৈরি করে থাকে। পাঁচ বিষয়ের স্কোরকে গড় করে বৈশ্বিক স্কোর নির্ধারণ করা হয়।

আরএসএফের এবারের প্রতিবেদন দেখা গেছে, বাংলাদেশ রাজনৈতিক সূচকে ৪২ দশমিক ১২ স্কোর পেয়ে ১৪০তম, অর্থনৈতিক সূচকে ৩২ দশমিক ৪৮ স্কোর পেয়ে ১৩৮তম, আইনি সূচকে ৪৪ দশমিক ১৫ স্কোর পেয়ে ১৪৮তম, সামাজিক সূচকে ৪৮ দশমিক ৫০ স্কোর পেয়ে ১৪৯তম অবস্থানে রয়েছে। সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে নিরাপত্তা সূচকে। বাংলাদেশের নাম ১৫ দশমিক ৮৮ স্কোর পেয়ে এই সূচকে ১৭২তম দেশ হিসেবে উঠে এসেছে।

২০২২ সালে ৩৬ দশমিক ৬৩ স্কোর নিয়ে ১৬২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২১ সালে ৫০ দশমিক ২৯ স্কোর নিয়ে ১৫২তম অবস্থানে ছিল।

প্রতিবেশি দেশ ভারত ১৪২ থেকে ১৫০ নম্বরে নেমে গেছে। ২০২১ সালের পরিস্থিতির তুলনায় এবার দেশটি আট ধাপ পিছিয়েছে।

সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে যেসব দেশ-

১৭১. সিরিয়া

১৭২. ইরাক

১৭৩. কিউবা

১৭৪. ভিয়েতনাম

১৭৫. চীন

১৭৬. মিয়ানমার

১৭৭. তুর্কমেনিস্তান

১৭৮. ইরান

১৭৯. ইরিত্রিয়া

১৮০. উত্তর কোরিয়া

গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক এই সূচকে ভালো অবস্থানে রয়েছে যেসব দেশ-

১. নরওয়ে

২. ডেনমার্ক

৩. সুইডেন

৪. এস্তোনিয়া

৫. ফিনল্যান্ড

৬. আয়ারল্যান্ড

৭. পর্তুগাল

৮. কোস্টারিকা

৯. লিথুয়ানিয়া

১০. লিচেনস্টেইন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।