× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

গণপরিবহন চালু ও শ্রমিকদের রেশনিং চালুর দাবিতে যশোরে সংবাদ সম্মেলন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jashore-Press-Conference.jpg

যশোর প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু ও শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার মাধ্যমে ১০টাকা কেজির চাল প্রদানের দাবি জানিয়েছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন।

আজ বেলা সাড়ে ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু লিখিত বক্তব্যে বলেন, মহামারি করোনার কারণে গত ৫ এপ্রিল থেকে থেকে লকডাউন চলছে। এর মধ্যেও সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মের সুযোগ করে দিয়েছেন। কেবল গণপরিবহনের শ্রমিকরা কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ অবস্থায় গণপরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার সুযোগ দেওয়া উচিৎ। নইলে শ্রমিকরা চরম খাদ্য সংকটে পরবে।

তিনি আরো বলেন, পাশাপাশি শ্রমিক পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। যাতে তারা ১০টাকা কেজি দরে চাল ক্রয় করতে পারেন। তাহলে শ্রমিকরা তাদের দুরাবস্থা থেকে পরিত্রান পাবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টু, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চৌগাছা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..