প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে অনুসন্ধান কমিটি গঠন হতে পারে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুসন্ধান কমিটি গঠন করবেন। চলতি সপ্তাহের শুরু থেকে এ নিয়ে আলোচনা চলছে।
প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের এক বিচারপতির নেতৃত্বে নারীসহ ছয় সদস্যের এ কমিটি গঠন করা হবে। এরপর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
বঙ্গভবনের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে ৩ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।


