গঠনমূলক সমালোচনায় মুখর গণমাধ্যম চাই -তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ সরকারের গঠনমূলক সমালোচনায় মুখর গণমাধ্যম চাই আমরা। কেননা, পোষা গণমাধ্যম গণতন্ত্রের ভিতকে দুর্বল করে। তবে জঙ্গিবাদের পক্ষ নেয়া হলুদ সাংবাদিকতাকেও সমর্থন করি না আমরা। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকদের অনেকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনাদের মতামত আমাকে লিখিত ও ব্যক্তিগতভাবে জানালে আমি তা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাব। আইনটি এখনও খসড়া পর্যায়ে আছে।

তথ্যমন্ত্রী বলেন, অচিরেই ‘গণমাধ্যম কর্মীদের চাকরি শর্তাবলী’ নামে একটি বিল আগামী জাতীয় সংসদ অধিবেশনে পাঠানো হবে। গণমাধ্যমের কর্মীদের স্বাধীনভাবে, আইনগতভাবে ও সাংবিধানিকভাবে মতামত, চাকরির নিরাপত্তা, কল্যাণ তহবিল ও ওয়েজবোর্ড নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার।

১৪ ফেব্রুয়ারি সাংবাদিক দিবস হিসেবে পালন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডিউজে’র সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।