বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় ও সমস্যাসংকুল হলো বেদে সম্প্রদায়ের জীবন। যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে-ওখানে ওরা ভ্রাম্যমান জনগোষ্ঠী। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সিঙ্গা লাগানো, দাঁতের পোকা দূর করা ও নাভিকাটাসহ ও পুকুরের মধ্যে হারানো জিনিস খুঁজে দেয়াসহ নানা কাজ করে সংসার চালায় এই বেদে সম্প্রদায়।
মহামারী করোনা্ভাইরাস প্রাদুর্ভাবে তিন মাস ঘরে বসে থাকায় স্বামী-সন্তানকে নিয়ে সংকটে তার পরিবার। সারাদেশে ত্রাণ সহায়তা দিলেও এদের নিকট পৌছাচ্ছে খুবই সামান্য।
করোনা ভাইরাসের কারণে একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছেন তারা অন্যদিকে স্বাভাবিক জীবন-যাপনও ব্যাহত হচ্ছে। তবুও জীবিকার প্রয়োজনে কাজে নামলেও তাদের ফিরতে হচ্ছে অনেকটা শুন্য হাতে। যে কারণে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
এক বেদে নারী বলেন, করোনা ভাইরাসের কারণে গত তিন মাস ঘরে বসে খাদ্য সংকটে আমাদের জীবন। গত কয়েকদিন ধরে বের হয়েও ভাইরাসের ভয়ে মানুষজন আগের মত কাজ করাতে চায় না। প্রায়ই শুন্য হাতে ফিরতে হয়। অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যদিয়ে দিন কাটছে আমাদের।
সাহায্য সহযোগিতা পাওয়ার কথা জিজ্ঞেস করলে উত্তরে বলেন, দু একবার এসেছিল সে সাহায্যে কি আমাদের চলে। প্রতিনিয়ত যদি দিয়ে যেত তবে সুবিধা হতো। যাযাবর জাতিরদের কথা ভেবে সরকারের নিকট খাদ্য সহায়তা কামনা করছি।
বেদে নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তবে ৩ মাস ধরে সেই পেশা যেতে পারছেন তারা। কেউ কেউ পেটের টানে গ্রামে গেলেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে ভয়ে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। তাই অনেকেই বের হওয়া বন্ধ করে দিয়েছেন। এ কারণে পরিবার ও সন্তানদের নিয়ে কিভাবে দিন কাটাবেন এমন চিন্তার ছাপ তাদের চোখ-মুখে।
আমাদের সহযোগিতা করার জন্য দাবি জানাচ্ছি। সহযোগিতা পেলে হয়ত আমাদের এমন কষ্ট থাকবে না।
বেদে পরিবারের পুরুষ সদস্য মোহন বলেন, আমাদের নারীরা ঘরের বাইরে কাজ করে আমরা সবাই ঘরে সন্তানদের দেখা শোনা করি। পুরুষদের মধ্যে কেউ আবার ফেরি, পুকুরে হারানো জিনিসপত্র খুঁজে দেওয়াসহ দিন মজুরের কাজ করি। এখন করোনার কারণে কাজ নেই, খুব বিপদের মধ্যে রয়েছি আমরা।
বেদেরা জানায়, এক গ্রাম থেকে অন্য গ্রামে দৈনিক কাজ করে টাকা উপার্জন করা এসব পরিবারের পুরুষরাও এখন অনেকটাই বেকার, শিশুদের চাহিদাও পূরণ করতে পারছেন অনেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিকালীন সময়ে দরিদ্র ও কর্মহীন মানুষের অবস্থার উন্নয়নে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন মহল। কর্মহীন বেদেদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবী বিশিষ্টজনের।




