ক্ষুব্ধ ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলবে?

স্পোর্টস ডেস্ক: আইসিসির যেকোনো টুর্নামেন্টের জন্য এক মাস আগে দল ঘোষণা করতে হবে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৫ এপ্রিলের মধ্যে দল ঘোষণা করতে হতো, কিন্তু ভারতীয় বোর্ড এখন পর্যন্ত দলের নাম প্রকাশ করেনি। তা ছাড়া আইসিসিরি আর্থিক মডেল পুনর্বিন্যাস নিয়ে গঠনতন্ত্র সংক্রান্ত ভোটাভুটিতে ১-৯ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ভারত।

আইসিসিতে তাদের এই পরাজয়ে প্রশ্ন উঠেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতঅংশ নেবে কি না?এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। রাজ্য সংস্থাগুলো বিশেষ বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের নিযুক্ত প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই পরবর্তী পদক্ষেপঠিক করতে বোর্ড সদস্যদের বিশেষ সাধারণ সভা ডাকার অনুমতিও দিচ্ছেন।

অবশ্য বিসিসিআইয়ের সাবেক সভাপিত নারায়ণস্বামী শ্রীনিবাসন চান, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি দিক।কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সমর্থন জোগাতে পারেননি তিনি।যদিও  ভারতীয় বোর্ডের পক্ষে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করা খুবই কঠিন হবে। কারণ আইসিসির সব টুর্নামেন্টে খেলার ব্যাপারে এরই মধ্যে চুক্তি করে ফেলেছে বিসিসিআই। তাই এখন চ্যাম্পিয়নসট্রফিতে না খেললে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে তাদের।

তবে এখন আলোচিত বিষয় হচ্ছে, আইসিসির শীর্ষ পদে যেখানে ভারতের একজন লোক বসে আছেন, সেখানে ভারত হারল কী করে। শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান। তাই কেউ কেউ বলেও ফেললেন, তাহলে কি ভারতের কাছেই হারল ভারত। অবশ্য অবস্থা এমন ছিলযে, তাঁর করণীয় কিছু ছিল না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।