× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মানিক লাল ঘোষ

ক্ষমতায় যেতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি -অ্যাডভোকেট কামরুল ইসলাম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
বিদেশীদের কাছে ধর্ণা
বিএনপির সাথে জনগণ নেই বলে ক্ষমতায় আসার জন্য বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে। বিকল্প পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

বিএনপির সাথে জনগণ নেই বলে ক্ষমতায় আসার জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। বিকল্প পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের সেই আশা নিরাশাই থেকে যাবে । নির্বাচন ছাড়া ক্ষমতা পালাবদলের কোন সুযোগ নেই। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায়৷ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশবিরোধী অপশক্তিরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কামরুল ইসলাম।

বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশের গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গনতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহবায়ক ডা. অসিত বরন রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন, ন্যাপের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ ও ১৪ দলভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..