ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় যশোর একাদশের জয়লাভ

ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় যশোর একাদশের জয়লাভ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১” উদ্বোধন করা হয়েছে।

১৬ দলের অংশগ্রহনে শনিবার দুপুরে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। সাংবাদিক জামির হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী। উদ্বোধনী খেলাতে ফরিদপুর মধুখালী ক্রিকেট একাদশকে ৩১ রানে হারিয়ে যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ জয়লাভ করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে দুপুরে ভূষন মাঠে অনুষ্টিত উদ্বোধনী খেলাতে প্রথমে টচে জয়লাভ করে ব্যাট করতে নামেন যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ। তারা ২০ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফরিদপর মধুখালী ক্রীকেট একাদশ ১৯ ওভার ১ বলে সবকটি ইউকেট হারিয়ে ১৫১ রান করে।

খেলায় ৩১ রানের ব্যাবধানে যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ জয়ী হয়। বিজয়ী যশোর দলের আকাশ ৪ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য ও সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু।

এ টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কার স্পন্সর হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাব।
টুর্নামেন্টের ৩১ জানুয়ারী রোববার ২য় ম্যাচে অংশ নিবে মাগুরা ক্রীকেট একাদশ ও মহেশপুর ক্রীকেট একাদশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।