× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ডেস্ক

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ জুন, ২০২৫
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ সময় রোববার (২৯ জুন) রাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে কম্পানির দল।

ম্যাচের দশ মিনিটের আগেই দুই গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে। আর নবম মিনিটে বায়ার্নের লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন।

ম্যাচের ৩৩তম মিনিটে এক গোল শোধ দেয় ফ্ল্যামেঙ্গো। তবে প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে (৪১তম) গোরেটজকার গোলে আবারও দুই গোলের লিড পায় বায়ার্ন।

বিরতির পর ব্রাজিলিয়ান ক্লাবটি একের পর এক আক্রমণ চালায়। ৫৫তম মিনিটে ফ্ল্যামেঙ্গোর হয়ে দ্বিতীয় গোলটি করেন সাবেক চেলসি ও আর্সেনালের মিডফিল্ডার জর্গিনহো। এই গোলের পর ম্যাচ জমে ওঠে। এরপর ফ্ল্যামেঙ্গোর আক্রমণে বিপদে পড়ে বায়ার্ন।

তবে ৭৩তম মিনিটে কেইন ম্যাচে নিজের দ্বিতীয় এবং বায়ার্নের চতুর্থ গোলটি করলে আবারও দুই গোলে লিড পায় জার্মান ক্লাবটি। শেষ দিকে গোলের বেশকিছু সুযোগও পেয়েছিল ফ্ল্যামেঙ্গো, তবে বাজে ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো।

এদিকে ফ্ল্যামেঙ্গোকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন। শেষ আটে তাদের প্রতিপক্ষ পিএসজি।


এ ক্যটাগরির আরো খবর..