কোপেনহেগেনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত 

কোপেনহেগেনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত 

ডেনমার্ক (কোপেনহেগেন), ১৮ মার্চ:  ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়। সকালে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা ‍উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

   সন্ধ্যায় অনলাইন মাধ্যমে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেনমার্কের সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ব্যক্তিত্ব, বিভিন্ন  শ্রেণি-পেশার ও মানুষ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয় ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাঙালির জাতীয়তাবোধের চূড়ান্ত স্বপ্নপূরণে জাতির পিতার অসীম আত্মত্যাগ করেছেন। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। পরে তিনি এই অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দূতাবাস কর্তৃক আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

    অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও বিভিন্ন স্বাধিকার আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।