× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মোহাম্মদ আব্দুর রহিম

কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নত কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকের বিশেষ কৃষি-কেন্দ্রিক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গবেষণাগারে ‘সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট’ নামে একটি নতুন গবেষণা ইউনিট স্থাপন করা হবে।

এর ফলে ল্যাবে মাইক্রোস্কোপিক বিশ্লেষণের সুযোগ তৈরি হবে এবং উদ্ভিদ এবং ফসলের জিনোমিক ডেটা বিশ্লেষণের গতি বাড়িয়ে তুলবে। এই সুবিধাটি স্নাতক শিক্ষার্থীদের উন্নত জিনোমিক গবেষণায় সহায়তা করবে এবং এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ সাইফুর রহমান গত ৬ জুলাই ২০২৩ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবীর, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স তাপস কুমার রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ ড. ইয়াছিন প্রধান, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত বিভাগের পরিচালক অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক উৎপাদনশীল অর্থনীতিতে, বিশেষকরে কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের সিএসআর তহবিল সুবিবেচিতভাবে বণ্টনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সাসটেইনেবিলিটি নীতিগুলোকে সমুন্নত রেখে মানুষ এবং সমাজের কল্যাণের ওপর একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব নিশ্চিত করে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..