কুলাউড়ায় মানবাধিকার কমিশনের কর্মশালা অনুষ্ঠিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কর্মশালা অনুষ্টিত হয়েছে।

গত- ২৯ জুলাই শনিবার কুলাউড়া রিক্রেশন ক্লাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখা ও দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংঘঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাড: কিশোরী পদ দেব শ্যামল।

কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় দিনব্যাপী উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম মুসা, কুলাউড়া বি.আর.ডি.বির সভাপতি ফজলুল হক ফজলু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি ইউ:পি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, শিক্ষক আব্দুল বাছিত, ফখরুল ইসলাম, রেজাউর রহমান কয়ছর,সুজিত দে, দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরী,সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক তপন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, মাহমুদুর রহমান মামুন ও সাংঘঠনিক সম্পাদক নয়ন লাল দেব প্রমূখ।

সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্টিত উক্ত কর্মশালায় কুলাউড়া উপজেলা শাখা ও দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালার প্রাককালে কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল জলিল ও গীতাপাঠ করেন মানবাধিকার কর্মী নয়ন লাল দেব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।