নন্দীগ্রামে সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা

নন্দীগ্রামে সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা
অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি। বগুড়ার নন্দীগ্রামে সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে মা। গঠনাটি ঘঠে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পৌতা গ্রামে।
সরেজমিন জানা যায়, ১ নং বুড়ইল ইউনিয়নের পৌতা গ্রাম নিবাসী  শ্রী বিপ্লব দুপচাঁচিয়া আটো মিলে চাকরী করে, তাঁর স্ত্রী ২ বছরের সন্তান কে নিয়ে গ্রামে থাকত। মঙ্গবার রাতে খাবার খেয়ে মা লিপি রাণী (২৫) সন্তান কে নিয়ে  ঘুমিয়ে পড়ে। রাত। আনুমানিক ১ টার দিকে ছেলের গায়ে হাত দিলে অস্বাভাবিক  দেখেন। তখন তিনি তার পাশের রুমে ঘুমানো শাশুড়ি কে ডেকে পাঠান।
প্রতিবেশীদে সংবাদ দেওয়া হয়। লোকজন এসে শিশুটিকে মৃত অবস্থায় পাশ। শিশুর মৃত্যু হলে তারা বাবাকে সংবাদ পাঠানো হয়।
এদিকে লিপি রাণী (মা) সন্তানের মৃত্যুর সইতে না পেরে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। লিপি রাণীকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার  এসআই, মোহাম্মাদ আলী মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি লিপি রাণীর মৃত্যু নিশ্চিত  করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।