× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে নাজমুল হাসান নাজিমকে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

আরিফ মোল্ল্যা,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥  গত ৬ জুলাই ঘোষিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিমকে পূর্ণবহালের দাবিতে শান্তিপূর্ণ নানা কর্মসূচী পালন অব্যাহত রেখেছে সাধারন নেতাকর্মিরা।

এরই ধারাবাহিকতায় রোববার বিকালে তারা মেইন বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে প্রায় এক ঘন্টা ব্যাপি মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন,পৌর ছাত্রলীগ নেতা আছাদুজ্জামান ডিটু,ইউনিয়ন ছাত্রলীগের নেতা মনিরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের নেতা জয়, সজিব, আশরাফুল, ইমরান, পিয়াল, সজিব জুনিয়র প্রমূখ।

নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, অতীতে দলের প্রয়োজনে নাজমুল হাসান নাজিম অনেক পরিশ্রমী, সৎ ও পরীক্ষিত। তার ভিতরে সাংগঠনিক দক্ষতা রয়েছে। সাধারন নেতাকর্মিদের দাবি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে তার নাম ঘোষনার পর ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মিরা আনন্দ মিছিল করেছে। উজ্জীবিত হয়েছে সকল স্তরের নেতাকর্মিরা। কিন্ত দুঃখজনক ব্যাপার মাত্র ৪ দিন পরে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, এর আগে ছাত্রলীগের সকল স্তরের সাংগঠনিক কর্মকান্ড ছিল অত্যন্ত দূর্বল। সভাপতি হিসেবে তার নাম ঘোষনার পর সাধারন কর্মিরা নতুন করে উজ্জীবিত হয়েছিল। কিন্ত তাকে অব্যাহতি দেয়ায় সাধারন নেতাকর্মিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে নাজমুল হাসান নাজিমকে ছাত্রলীগের সভাপতি হিসেবে পূর্ণবহালের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..