ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ পিচ ইযাবা টেবলেটসহ রাসেল নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।
সোমবার সকালে পৌরসাভার ঈশ্বরবা গ্রামের থেকে তাকে আটক করা হয়। সে কোঁটচাদপুর উপজেলার শিবচন্দ্রপুর গ্রামের মিন্টু রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, কোঁটচাদপুর থেকে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য পৌরসভার ঈশ্বরবা গ্রামের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সেলিম রেজার নেতৃত্বে গোয়েন্ধা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরসভার ঈশ্বরবা গ্রামের ভিতর শিমুলের চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করে।
পরে তাকে তল্লাসি করে তার কাছ থেকে ৪০ পিচ ইযাবা ট্যাবলেট উদ্ধার করে। এব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।




