ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কেরাত সন্মেলন ও হামদ-নাত মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার রাতে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত মহফিলে প্রধান ক্বারী হিসাবে বয়ান পেশ করেন বিশ্ব নন্দিত আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন ও ঢাকার বিভিন্ন টেলিভশন চ্যানেলের উপস্থাপক ক্বারী হাফেজ মাওলানা তাওহীদ বিন আলী লাহেরী। মাহফিলে কালীগঞ্জ উপজেলাসহ দুর-দুরান্তের কয়েক হাজার ধর্মপ্রান মুসুল্লিগন সমবেত হন।
কালীগঞ্জ পৌর সভার মেয়র অশরাফুল আলম আশরাফের সার্বিক ব্যাবস্থাপনায় ও ইত্তেকাফুল ওয়ায়েজিন বাংলাদেশ ঝিনাইদহ জেলার উদ্যোগে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারল আজিম আনার। এবং কেরাত মাহফিলে বিশেষ ক্বারী ছিলেন জাতীয় স্বর্ন পদক প্রাপ্ত ঢাকার হাফেজ মাওলানা ক্বারী আনাস বিন আনোয়ার।
ইত্তেকাফুল ওয়ায়েজিন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শফিক রহমানের উপস্থাপনায় কোরান তেলওয়াত করেন, জাতীয় স্বর্ন পদক প্রাপ্ত কারী ইসলামী বিশ^ বিদ্যালয়ের আ ন ম তাওহীদুল ইসলাম ও মোঃ উসমান গনি এবং প্রধান আকর্ষন ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পি মুফতি নাইমুল হক। মাহফিলে হামদ – নাত পরিবেশনা করেন শিহরন সাংস্কৃতিক পরিষদ।
কালীগঞ্জ ডাকবাংলা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও নব-নির্বাচিত উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী। এ ছাড়াও স্থানীয় ওলামায়ে একরামগন অংশগ্রহন করেন।





