কালীগঞ্জে ইক্ষু ক্রয় কেন্দ্রের বানিজ্যিক মার্কেট উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জে ইক্ষু ক্রয় কেন্দ্রের বানিজ্যিক মার্কেটের শুভ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ঘিঘাটি গ্রামে ইক্ষু ক্রয় কেন্দ্রের বানিজ্যিক মার্কেটের শুভ উদ্ভোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মোচিক মিলের জি এম(কৃষি)নাইম সিদ্দিক, জি এম (কারঃ) শহিদুল ইসলাম, জি এম (প্রশাঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী, জি এম (অর্থ) সাইফুল ইসলাম, ডি জি এম (সম্প্রঃ) সফিকুল ইসলাম, মৌচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, মৌচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।