কারওয়ান বাজারে চালের বস্তার নিচে চাপা পড়ে এক ট্রাকের হেলপার নিহত

কারওয়ান বাজারে চালের বস্তার নিচে চাপা পড়ে আব্দুস সামাদ (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচালক লিটন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩শ’ বস্তা চাল বোঝাই করে তারা কারওয়ান বাজারে আসেন। সেখান থেকে আড়াইশ’ বস্তা চাল নামানোর পর খালি জায়গায় আব্দুস সামাদ ঘুমিয়ে থাকেন। এসময় গায়ের ওপর চালের বস্তাগুলো পড়লে গুরুতর আহত হন আব্দুস সামাদ।

দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।