কামারখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বদরুল মনীর ফারুকী এর রাষ্টীয় মর্যাদায় দাফন

কামারখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বদরুল মনীর ফারুকী এর রাষ্টীয় মর্যাদায় দাফন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সাবেক ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দী গ্রাম বর্তমান কামারখালী বাজারের মরহুম এম. এ. মজিদ মোল্যা এর বড় ছেলে কামারখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বদরুল মনীর ফারুকী গত শনিবার (২৬-০৯-২০২০) ইং রাত ১০.২০মিনিটের সময় ঢাকার রুপনগর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়াবন্দ হয়ে মারা যান (ইন্না লিল্লাহি—–রাজেউন)।

মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর। । এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানিয়া তাবাসসুম, উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা একাডেমিক সুপাভাইজার রাশেদুল ইসলাম, মধুখালী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভূইয়া, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু), আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন, মধুখালী থানার এস.আই. মোঃ আলমগীর হোসেন, ডি,এস.বি. মোঃ রেজাউল ইসলাম সহ পুলিশ ফোর্স এবং স্থানীয় মুসল্লিগন।

পরে আজ রবিবার জোহর নামাজ বাদ আড়পাড়া-কামারখালী সিনিয়র বি.এ (ফাজিল) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং মুক্তিযোদ্ধা ও কামারখালী সরকারী আঃ রউফ করেজের পক্ষ থেকে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে তার লাশ নিজবাড়ী ভেল্লাকান্দী গ্রামের মসজিদে দ্বিতীয় জানাযা শেষে ভেল্লাকান্দী পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ, নাতী-নাতনী এবং অনেক গুনগ্রাহী বন্ধ-বান্ধব ও আতœীয় স্বজন রেখে যান। তার আতœার শান্তির জন্য সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।