কামারখালী বাজারের ঘর মালিকগন ও ফুটপাত ব্যবসায়ীরা সরকারী গলিগুলো দখল করে ব্যবসা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের গলিগুলো ঘরমালিক ও ফুটপাট ব্যবসায়ীরা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বাজার ঘুরে দেখা যায় বাজারের গলিগুলোতে চায়ের দোকান, হোটেলের চুলা, দোকানের ঝাপ, গলিগুলোতে তেলের ড্রাম রেখে.ছোট ছোট দোকান করে গলি ঘিরে ও দখল করে রেখেছে। যার ফলে মানুষ গলিগুলোতে গাড়ী নিয়ে ও পায়ে হেটে ভালভাবে চলাফেরা করতে পারে না।

এ ব্যপারে কামারখালী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডলের নিকট মতামত জানতে চাইলে তিনি বলেন এই সকল দোকান পাট গড়ে উঠার কারনে পাশের দোকানদারদের চরম ক্ষতি ও বাজার ছোট হয়ে যাচ্ছে। তাছাড়া এই সকল সমস্যার কথা উল্লেখ করে চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিয়েছি তার কোন প্রতিকার পাইনি। এরা প্রভাবশালীদের দাপটে দখল ও ব্যবসা করে যাচ্ছে।

এ ব্যপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)”র নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি বনিক সমিতির অভিযোগটি পেয়েছি অবশ্যই অবৈধ দোকানগুলো সড়ানোর ও গলিগুলো পরিস্কারের ব্যবস্থা করবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।