মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সাবেক কামারখালী দাওয়ালী পাড়া বর্তমান আড়পাড়ার তালপট্টি বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন (নিমাই) এর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৮) পুলিশ আটক করে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধুখালী থানার এস.আই মোঃ মোস্তফা কামাল ও ফোর্সদ্বয় গতকাল মঙ্গলবার রাত প্রায় ১.৩০ মিনিটের সময় কামারখালী নতুন বাসষ্ট্যান্ড আব্দুর রহমানের দোকানের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজা সহ ০১ (এক) জনকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম (২৮), পিতার নাম- মোঃ নিজাম উদ্দিন (নিমাই), গ্রাম ঃ আড়পাড়া তালপট্টি, পোষ্টঃ কামারখালী, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। আজ বুধবার সকালে তাকে বাংলাদেশ দন্ডবিধি ১৯৮০ ইং সালের মাদক আইন নিয়ন্ত্রন ১৯/১ ও ৭(ক) এর ধারায় মাদকের মামলা দিয়ে ফরিদপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। তাছাড়া মাদক ব্যবসায়ী সবার কাছ থেকে জানা তিনি মাদক স¤্রাট নামে পরিচিত।


