× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

কাক বসেছিল গাড়িতে, তাই বদল গাড়ি

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ কাক বসেছিল গাড়িতে, তা নিয়ে হুলস্থূল কান্ড ঘটে গেল ভারতের কর্নাটকে। শেষপর্যন্ত বদলে ফেলা হলো গোটা গাড়িটিই। আর এ ঘটনা ঘটিয়েছেন স্বয়ং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

ঘটনাটি এ রকম- বাসভবন থেকে তৈরি হয়ে নিজের দফতরে যাচ্ছিলেন সিদ্দারামাইয়া। গাড়িতে উঠতে যাবেন, হঠাৎই নজরে এল তার গাড়ির বনেটে বসে একটা কাক। প্রথমে তিনি নিজে তা তাড়ানোর চেষ্টা করেন, কোনও কাজ না হওয়ায় ডাকেন কর্মচারীদের। হুশহাস করে কাকটিকে সরানোর চেষ্টা চলল। কিন্তু কাক গাড়ির বনেট ছেড়ে নড়ল না, ঠায় বসে থাকল । কোনও উপায়ান্তর না দেখে এরপর কাকটিকে ধরে সেখান থেকে সরিয়ে দেওয়া হল।

কাহিনি এখানেই শেষ হলে কথা ছিল না । জানা যায়, এরপর জ্যোতিষীকে তলব করেন মুখ্যমন্ত্রী। বনেটে কাক বসাটা অশুভ, এমনটাই মত দিলেন  জ্যোতিষী। তবে উপায়? শেষপর্যন্ত গোটা গাড়িটিই বদলে ফেলার পরামর্শ দেন জ্যোতিষী । এরপর থেকেই মুখ্যমন্ত্রী বাসভবনে শোভা পাচ্ছে সেই পুরনো গাড়ির বদলে চকচকে টয়োটা ফরচুনার।

এই ঘটনার পর থেকে কাক-কাহিনিতে হাওয়া লেগেছে। তবে গোটা বিষয়টা বিরোধীদের অপপ্রচার দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী দফতর থেকে। বলা হলো- মুখ্যমন্ত্রীর পুরনো গাড়িটি নাকি তিন লাখ কিলোমিটার ছুটেছে। ফলে শীঘ্রই তা বদলানোর প্রয়োজন হয়ে পড়েছিল। শনিবার থেকে ওই নতুন গাড়িতে  চড়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..