কাউনিয়ায় ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এর কম্বল বিতরণ

কাউনিয়ায় ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এর কম্বল বিতরণ

রংপুরে তাপমাত্রা কম হওয়ায় তীব্র শীতে কাঁপছে রংপুর অঞ্চলের সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের দরিদ্র পরিবারগুলো। এসব দরিদ্র পরিবারের শীতের কষ্ট লাঘবে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে ডিভাইন কেয়ার ফাউন্ডেশন।

আজ (১৪ জানুয়ারি) শনিবার দুপুরে জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ ও নলঝুরী এলাকায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেন সংস্থাটির সদস্যরা।

প্রথম পর্যায়ের ৭৪৪ টি কম্বলের মধ্যে আজ দ্বিতীয় কিস্তির ৩০০ শতাধিক কম্বল বিতরণ করা হলো।

ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কনিকা রাণী সরকার এ সময় বলেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা একসাথে কাজ করতে বদ্ধপরিকর। তিনি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ডোনার, শুভাকাঙ্ক্ষীদের শীতার্তদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কম্বল বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ কনক দেবনাথ, কাউনিয়া উপজেলার কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাধু অনিল চন্দ্র বর্মণ, সমাজ সেবক সিরাজুল সাপুড়িয়া ও এডভাইজার টু সিইও রতন চন্দ্র প্রধানসহ অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।