× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মে, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের তারাপুর গ্রামের দেব দাস মন্ডলের এক মাত্র ছেলে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বি.এস.সি. (অনার্স) প্রথম বর্ষের ছাত্র বিজয় মন্ডল গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে তারাপুর গ্রামে গিয়ে গ্রাম বাসির মাধ্যেমে জানা যায় তারাপুর গ্রামের দেব দাস মন্ডল এর ছেলে বিজয় মন্ডল (১৯) গত শনিবার বালিয়াকান্দি পারুলিয়া গ্রামে মামা বাড়ি থেকে বিবাহের দাওয়াত খেয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে।

পরে ঘুম থেকে উঠে বিকালে মাঠে ফুট বল খেলে বাড়ি চলে আসে। তার পর মোবাাইলে ফ্লাক্সি লোড দেওয়া কথা বলে বাড়ি থেকে বাজারের উদ্দ্যেশে রওনা হয়ে আর বাসায় ফিরে আসে নাই। রাত ভর অনেক খুজা খুজির পর কোথাও পাওয়া যানি।

স্থানীয় গ্রামের লোক নদীর কূলে হাটতে গিয়ে দেখতে পায় যে নদীর কূলে বালুর চরে কড়াই গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে। এমতবস্তায় রবিবার সকালে গ্রাম বাসি ও নিজেরা মিলে ঝুলন্ত লাশ উদ্ধার করে বাড়ি আনে এবং বিজয় মন্ডলের লাশ দেখতে পায়।

পরে মধুখালী থানা পুলিশ কর্মকর্তাকে জানালে পুলিশ সংবাদ পেয়ে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন। তবে মৃত্যু রহস্য এখনও উদঘাটন হয়নি। তদন্ত রিপোট এলে মৃত্যুর কারন জানা যাবে।

 


এ ক্যটাগরির আরো খবর..