কলারোয়ার মাদরা সীমান্ত থেকে ফেন্সিডিল ও মোবাইলফোনসহ পাঁচ জনকে আটক

কলারোয়ার মাদরা সীমান্ত থেকে ফেন্সিডিল ও মোবাইলফোনসহ পাঁচ জনকে আটক
আঃজলিল,বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরায় কলারোয়ার মাদরা সীমান্ত থেকে ফেন্সিডিল ও মোবাইলফোনসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ মার্চ) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে উপজেলার মাদরা সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেটকারসহ নগদ ৪৫ হাজার ৮৪২ টাকা বলে জানান তিনি।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা গ্রামের আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪২), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার শামছুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান (৩২), সুলতানপুরের আব্দুল ওয়াদুদের ছেলে মোস্তাফা কামাল (৩২), কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আব্দুল হকের ছেলে সোহাগ হোসেন (২৫) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রাশেদুজ্জামান (১৯)। লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন মালামাল আনা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রাতে ওই ক্যাম্পের সামনের রাস্তা থেকে প্রাইভেটকারসহ এ পাঁচ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ফেন্সিডিলের বোতল, ১২টি দামি মোবাইলফোন ও নগদ বাংলাদেশি ৪৫ হাজার ৮৪২ টাকা। জব্দ করা হয় একটি প্রাইভেটকার। তিনি আরো জানান, জব্দকৃত মালামালসহ আটক ৫ ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।