ভোলার মেঘনায় কলাগাছের ভেলা থেকে অর্ধগলিত এক নারীর মৃতদেহ উদ্ধার

ভোলার মেঘনায় কলাগাছের ভেলা থেকে অর্ধগলিত এক নারীর মৃতদেহ উদ্ধার

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ভোলার মেঘনা নদীর থেকে অর্ধগলিত অজ্ঞাত ২৫ বছরের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৪আগষ্ট) বিকেল ৫টার দিকে মেঘনা নদীর সোনাডগী এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মেঘনা নদীর সোনাডগী এলাকা থেকে কলাগাছের ভেলায় ভাসানো অর্ধগলিত অজ্ঞাত ২৫বছরের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা বরা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।