গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯৯৬ জনের, সুস্থ ১৫৩৫, মৃত্যু হয়েছে ৩৩জনের

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯৯৬ জনের, সুস্থ ১৫৩৫, মৃত্যু হয়েছে ৩৩জনের

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৫,৩১৭টি। পুরো বাংলাদেশে ৮৬টি ল্যাবে তারমধ্যে ১৪,৮২০টি পরিক্ষায় ২৯৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৫৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৩জনের।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে ডঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এ পর্যন্ত মোট আক্রান্ত ২,৬৩৫০৩ জন। মোট সুস্থ ১৫,১৯৭২ জন এবং মোট মৃত্যু ৩৪৭১ জন। আজ মোট মৃতের মধ্যে পুরুষ ২৮ ও নারী ৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিদিনের মতই আজও ডঃ নাসিমা সুলতানা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে চলতে। সচেতন ও পরিচ্ছন্ন থাকতে।

সেই সাথে উল্লেখ করেন আগামীকাল ১২ আগস্ট থেকে আর করোনা আপডেট অনলাইন ব্রিফিং হবে না। সকল তথ্য মিডিয়ায় প্রেস রিলিজ যাবে। সেখান থেকে সব মিডিয়া পাবলিশ করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।