বরিশালে করোনা ভাইরাসে মৃত হিন্দু ব্যক্তির সৎকার করবে সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা

বরিশালে করোনা ভাইরাসে মৃত হিন্দু ব্যক্তির সৎকার করবে সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা
বিশেষ প্রতিবেদক :  বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন সনাতন ধর্মাবলম্বী হিন্দু ব্যক্তির মৃত্যু হলে সৎকার করবে একটি সামাজিক সংগঠন। এমনই ঘোষণা দিয়েছেন ওই সংগঠনের উপদেষ্টামন্ডলী।
খবরে প্রকাশ, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কোন সনাতন ধর্মাবলম্বী হিন্দু ব্যক্তি মারা যায় এবং ওই ব্যক্তির যদি কেউ সৎকার করতে না চায় তাহলে তারা সেই ব্যক্তির সৎকার সম্পন্ন করবে। এজন্য বরিশাল জেলার সকল উপজেলায় সংগঠনটির শাখা গঠন করে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীদের উদাত্ত আহ্বাণ জানিয়েছেন সংগঠন কর্তৃপক্ষ। এছাড়াও ওই সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
প্রচারণায় তাদের ভাষ্য হচ্ছে- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল সনাতনীর শবদেহ সৎকার সম্পন্নের জন্য বরিশাল জেলাধীন সকল উপজেলায় সেচ্ছাসেবী টিম গঠন করার লক্ষ্যে আগ্রহী সেচ্ছাসেবীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে সকল জেলাতেই এই টিম গঠন করার প্রত্যাশা রাখি। সৎকারকার্যে নিযুক্ত সকল সেচ্ছাসেবীকে আমাদের পক্ষ থেকে পিপিই (করোনা থেকে সুরক্ষা পোষাক) প্রদান করা হবে। সার্বিক তত্ত্বাবধানে: শ্রী মিলন শর্মা, উপদেষ্টা, ঢাকা রমনা কালী মন্দির। প্রধান উপদেষ্টা, জাগো হিন্দু পরিষদ এবং সমন্বয়ক: মলয় ঘটক (01793-700725), প্রতিষ্ঠাতা, মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন।
বরিশাল জেলার সকল উপজেলায় সংগঠনটির শাখা গঠন করে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীদের বিশেষভাবে আহ্বাণ জানানো হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।