× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

কমলগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসুচির মধ্যে রয়েছে, সরকারি, বেসরকারি অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও চত্বর পরিষ্কার পরিছন্ন করা। পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, ড্রেন ও সকল হাটবাজার পরিষ্কার পরিছন্ন করা। সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জুম্মার নামাজের পূর্বে খুতবায মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন কর্মসুচি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রচার।

সকল চা বাগানের ব্যবস্থাপক, কর্মচারি এবং শ্রমিকগণের বসবাসাধীন এলাকা ও অফিস/কারখানা এর চারপাশ পরিষ্কার পরিছন্ন করা। সকল মন্দির, গীর্জা ও প্যাগডোতে আগত লোকদের উদ্দেশ্যে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন কর্মসুচি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রচার এবং উপজেলার বিভিন্ন কেপিআই জনসমাগমপূর্ণ এলাকায় পরিছন্নতা অভিযান পরিচালনা করা।


এ ক্যটাগরির আরো খবর..