× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

কক্সবাজার জেলাকে ৩টি জোন হিসেবে বিভক্ত করা হবে বৃহস্পতিবার -ডি সি কামাল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২০
কক্সবাজার জোন হিসেবে বিভক্ত

সুজন চক্রবর্তী, কক্সবাজার: কক্সবাজার জেলাকে করোনা ভাইরাস সংক্রামণের সংখ্যার উপর ভিত্তি করেই কক্সবাজার পুরো জেলাকে ৩টি জোনে বিভক্ত করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার ৪জুনের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন  এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গত ১জুন থেকে জেলার ৮টি উপজেলায় ইউনিয়নভিত্তিক এবং ৪টি পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পরিসংখ্যানে যে ইউনিয়ন বা ওয়ার্ড বেশী সংক্রামিত হয়েছে, সংক্রামণের আধিক্য রয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে “রেড জোন” বা লাল চিহ্নিত এলাকা, যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারী পর্যায়ে সংক্রামিত হয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে ” ইয়েলো জোন” বা হলুদ চিহ্নিত এলাকা এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রামিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে “গ্রীণ জোন” বা হলুদ চিহ্নিত এলাকা হিসাবে বিভক্ত করা হবে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হবে, সে সব এলাকা থেকে কোন লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না। এলাকাটি সম্পুর্ন অবরুদ্ধ থাকবে। যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘ইয়েলো জোন’ চিহ্নিত করা হবে সেসব এলাকা সবকিছু সীমিত আকারে চলবে। আর যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘গ্রীণ জোন’ হিসাবে চিহ্নিত করা হবে সেখানে সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অন্যান্য নির্দেশনা মতো প্রায় স্বাভাবিক জীবনযাত্রা থাকবে।
 কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন আরো বলেন, ৩জুনের মধ্যে জেলার সম্পূর্ণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সম্পন্ন করা হবে এবং ৪জুন বৃহস্পতিবারের মধ্যে পুরো কক্সবাজার জেলাকে উল্লেখিত ৩টি পৃথক জোনে বিভক্ত করা হবে। তিনি এ বিষয়ে প্রয়োজন হলে গণবিজ্ঞপ্তি জারী করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..