× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হারিয়ে যাচ্ছে সালথার ঐতিহ্যবাহী কুমার নদ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ নদী মাতৃক দেশ, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খা নদীগুলো আজও ইতিহাসে স্মরনীয় হয়ে আছে। এইসব নদী থেকেই ফরিদপুরের কুমার নদীর উৎপত্তি। জেলার বিভিন্ন এলাকার মধ্যেদিয়ে বয়ে গেছে এই নদী।

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সালথা উপজেলার প্রত্যান্ত অঞ্চলের ঐতিহ্যবাহী কুমার নদ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আগের দিনে এই উপজেলার অধিকাংশ মানুষ নদী পথে ফরিদপুর শহর ও ঢাকা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করতো। উপজেলার গট্টি ইউনিয়নের ইমামবাড়ী, রসুলপুর, ভাওয়াল ইউনিয়নের কদমতলা, নারাদিয়া, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, হরিণা, কাগদি, যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজার, বলাইখির ঘাট, কুমারকান্দা, যদুনন্দী বাজার, বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া, বাউষখাালী, রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর বাজার, খেয়াঘাট, আটঘর ইউনিয়নের বিভাগদি, সাড়–কদিয়া নামক স্থানে লঞ্চ ঘাটগুলো ছিলো নদী পথের স্টেশন।

সেই নদী পথ আজ প্রায় হারিয়ে যাচ্ছে। এখন আর উপজেলার কোথাও কোন লঞ্চ-স্টিমার বা ট্রলার চলাচল করতে দেখা যায় না। প্রায় নদীগুলোর মাঝখানে শুকিয়ে চৌচির হয়ে গেছে। কিছু এলাকায় কুমার নদীর ভিতরে ধানের আবাদ করতেও দেখা গেছে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সালথার ঐতিহ্যবাহী সেই কুমার নদ। এলাকাবাসী এই কুমার নদীর উত্তাল-পাত্তাল ঢেউ ফিরে পেতে সরকারের কাছে দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..