শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস

শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। ফলে এটি প্রাথমিকভাবে আরও সংক্রামক করে তোলে রোগকে। জানিয়েছেন সিঙ্গাপুর ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশন ডিজিজের বিশেষজ্ঞ।

সিঙ্গাপুরের ওই বিশেষজ্ঞরা এইরকম ৩ জন অসুস্থ মানুষের উপর গবেষণা চালিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেখানে করোনাভাইরাস ছড়ানোর পিছনে এসিরও যে ভূমিকা রয়েছে সেই যুক্তিই তুলে ধরেছেন তাঁরা।

সিঙ্গাপুর ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশন ডিজিজের বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনভাইরাসে আক্রান্ত রোগীরা এয়ারকন্ডিশনারের মধ্যে থাকলে তাঁদের নাক-মুখ থেকে নির্গত হাঁচি, কাশি এসির হাওয়ার মাধ্যমে দ্রুত তা অন্যান্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে অন্যদের এই ভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ক্রুজ জাহাজগুলিতে বাইরের বাতাস জাহাজের ভিতরে প্রবেশের রাস্তা খুলে দিলে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। বরং এয়ারকন্ডিশনার যুক্ত ঘরে বাতাস রিসার্কুলেশন হলে বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক জার্নালে এই গবেষণা প্রকাশিত বিশেষজ্ঞদের মতে, জাহাজে এয়ার ডাক্ট থাকে তা ৫ হাজার ন্যানোমিটারের থেকে ছোট পার্টিকলগুলিকে আটকাতে পারে না। যদিও করোনা ভাইরাসের আয়তন এখনও জানা যায়নি। সার্স-এর মাপ ছিল মাত্র ১২০ ন্যানোমিটার। যদি করোনা ভাইরাসের মাপও এমন হয়, তাহলে এসি মেশিন মারফত ছড়িয়ে পড়বে ভাইরাস। যদিও এয়ারলাইন্স সংস্থার দাবি, তাঁদের উচ্চক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনে ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসও ছড়ানো থেকে আটকায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।