এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর দলগত ইভেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আর্চারি টিমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর দলগত ইভেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আর্চারি টিমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :   এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ আর্চারি দলের এ সাফল্যে বাংলাদেশ আর্চারি দলের সকল খেলোয়াড় কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও বাংলাদেশ ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

বাংলাদেশ দলের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল সেমিফাইনালে শক্তিশালী ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয়েছে। মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ কোরিয়ার বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।