× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

নিউজ ডেক্স

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
এলিজাবেথ বোর্ন

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্নের নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৩০ বছরেরও বেশি সময় পর প্রথম কোনও নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ।

এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। এপ্রিলে পুনর্নির্বাচিত হওয়ার পর নতুন সরকার গঠনের পথ পরিষ্কার করতে মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে এই বদল আনা হয়েছে বলে অনেকেই মনে করছেন।

২০২০ সালে আকস্মিক বাছাই হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ পান জেন ক্যাসটেক্স। তার বিদায়ের ফলে জুনে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের আগে ম্যাক্রোঁ মন্ত্রিসভায় বদল আনার সুযোগ পেলেন।

গত কয়েক সপ্তাহ ধরেই জেন ক্যাসটেক্সকে বদলানোর গুঞ্জন শোনা যাচ্ছিলো। এরইমধ্যে ম্যাক্রোঁ ইঙ্গিত দেন তিনি এই পদে এমন একজন নারী চান যিনি বামপন্থী এবং পরিবেশগতভাবে যার বিশ্বাসযোগ্যতা রয়েছে।

নিজের দ্বিতীয় মেয়াদের প্রথমেই যেসব কর্মসূচির দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি ম্যাক্রোঁ দিয়েছেন তাতে এসব বৈশিষ্ট্যের প্রধানমন্ত্রী খুবই জরুরি। স্কুল, স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি তিনি জলবায়ু সংকটকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..