এরশাদের ছেলে এরিক এরশাদকে অপহরণের হুমকি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে অপহরণের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় জিডি করা হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন খান বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার বলেন, কয়েকদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণের হুমকি দেয়। পরে জিডি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।